719, ASHKONA, DAKSHINKHAN, DHAKA-1230
Ultimate success for here and hereafter
AT-TANZIL ADHUNIK MADRASAHপ্রতিষ্ঠা: ২০২৩ খ্রিষ্টাব্দঠিকানা: ৭১৯, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০
আত-তানযীল আধুনিক মাদরাসা একটি আধুনিক, আদর্শ ও নৈতিক শিক্ষাপ্রতিষ্ঠান। পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও আদর্শিক শিক্ষার পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তোলাই এ প্রতিষ্ঠানের অন্যতম প্রধান লক্ষ্য।
২০২৩ খ্রিষ্টাব্দে আত-তানযীল এসোসিয়েশন-এর উদ্যোগ ও প্রতিষ্ঠায় আত-তানযীল আধুনিক মাদরাসার যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার শুরু থেকেই শিক্ষার্থীদের জ্ঞান, চরিত্র, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হচ্ছে।
আমাদের লক্ষ্য হলো এমন একটি প্রজন্ম তৈরি করা, যারা ইসলামী আদর্শ ও নৈতিকতায় সমৃদ্ধ হওয়ার পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হয়ে দেশ, সমাজ ও মানবতার কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
“দুনিয়া ও আখিরাতের চূড়ান্ত সাফল্যের পথে জ্ঞান, নৈতিকতা ও আদর্শের সমন্বয়ে একটি আলোকিত প্রজন্ম গড়ে তোলা।”
Ultimate Success for Here and Hereafter
Read more
Copyright © AT-TANZIL ADHUNIK MADRASAH
Powered by Idea Planet Technologies.