TOP NEWS!
About Institute

আত-তানযীল আধুনিক মাদরাসা

AT-TANZIL ADHUNIK MADRASAH
প্রতিষ্ঠা: ২০২৩ খ্রিষ্টাব্দ
ঠিকানা: ৭১৯, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০

প্রতিষ্ঠান পরিচিতি

আত-তানযীল আধুনিক মাদরাসা একটি আধুনিক, আদর্শ ও নৈতিক শিক্ষাপ্রতিষ্ঠান। পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও আদর্শিক শিক্ষার পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তোলাই এ প্রতিষ্ঠানের অন্যতম প্রধান লক্ষ্য।

২০২৩ খ্রিষ্টাব্দে আত-তানযীল এসোসিয়েশন-এর উদ্যোগ ও প্রতিষ্ঠায় আত-তানযীল আধুনিক মাদরাসার যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার শুরু থেকেই শিক্ষার্থীদের জ্ঞান, চরিত্র, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হচ্ছে।

আমাদের লক্ষ্য হলো এমন একটি প্রজন্ম তৈরি করা, যারা ইসলামী আদর্শ ও নৈতিকতায় সমৃদ্ধ হওয়ার পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হয়ে দেশ, সমাজ ও মানবতার কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

  • কুরআন ও সুন্নাহর আলোকে আদর্শ ও নৈতিক জীবন গঠনে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা।
  • ইসলামী শিক্ষার সঙ্গে আধুনিক ও যুগোপযোগী শিক্ষার সমন্বয় করা।
  • শিক্ষার্থীদের মেধা, মনন, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশ করা।
  • শৃঙ্খলা, সততা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ গড়ে তোলা।
  • প্রযুক্তিনির্ভর ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা।
  • দেশ ও জাতির কল্যাণে যোগ্য, সৎ ও আদর্শ নাগরিক হিসেবে শিক্ষার্থীদের প্রস্তুত করা।

আমাদের অঙ্গীকার

“দুনিয়া ও আখিরাতের চূড়ান্ত সাফল্যের পথে জ্ঞান, নৈতিকতা ও আদর্শের সমন্বয়ে একটি আলোকিত প্রজন্ম গড়ে তোলা।”

Ultimate Success for Here and Hereafter

 

Teacher's & Staffs
Online Classes


Notices
Notice Not Found